Liberation War Museum 26 Nov 2025
Media briefing announcing the 2025 expedition. ‘সুলতানার স্বপ্ন অবারিত’ শিরোনামে দ্বিতীয় ‘উইমেন্স উইন্টার এক্সপেডিশন ২০২৫’-এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে। ২৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত এই সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন মাস্টার কার্ড-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এই বিশেষ ভ্রমণে সহায়তা করে মাস্টার কার্ড। বক্তব্য রাখেন এক্সপেডিশনের দলনেতা নিশাত মজুমদার, ইউনেস্কোর সাংস্কৃতিক বিষয়ের প্রধান কিজি তাহনিন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক। ২৮ নভেম্বর ২০২৫ চার সদস্যের নারী দল নেপালের উদ্দেশে যাত্রা করবে। আনুষ্ঠানিকভাবে অভিযাত্রীদের হতে জাতীয় পতাকা দেন অতিথিবৃন্দ।