Sultana’s Dream Unbound - School Cultural Program: Discussion Session, Film Screening & Student Creative Responses

Amena-Baki Residential Model School, Dinajpur 05 Jul 2025

Description:

Students watched films produced under LWM initiatives and reflected creatively through writing and art. Live storytelling, demonstrations, and interaction with the mountaineering team, Abhijatri.

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত ‘ডা. আমজাদ হোসেন ট্রাস্ট’ পরিচালিত চিরিরবন্দর,  দিনাজপুরের শিক্ষাপ্রতিষ্ঠান আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজে ৭-৮ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হলো ‘সুলতানার স্বপ্ন’ পাঠ এবং সৃজনশীল উপস্থাপনা। এখানে ৭ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীরা ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ফিল্ম দেখে ও নিজেরা ছবি এঁকে এবং লিখে তাদের অনুভূতি প্রকাশ করে।

এই আয়োজন পরিচালনা করে ঢাকার ‘অভিযাত্রী’। নিশাত মজুমদারসহ এতে উপস্থিত ছিলেন অভিযাত্রীর ১০ জন সদস্য। ‘সুলতানার স্বপ্ন’ অংশ উপস্থাপন করেন জাদুঘরের কর্মী ইয়াসমিন লিসা।