Liberation War Museum 18 Oct 2025
Implementation planning with schools and libraries. ‘সুলতানার স্বপ্ন’ পাঠ প্রসারে দ্বিতীয় পর্যায়ে ‘সুলতানার স্বপ্ন : শিক্ষার্থীসম্পৃক্ত সৃজনশীল-পাঠ কর্মপরিকল্পনা’ বাস্তায়ন সভা অনুষ্ঠিত হয় ১৮ অক্টোবর ২০২৫ মুক্তিযুদ্ধ জাদুঘরে। সভায় ঢাকাস্থ ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি পাঠাগারের প্রতিনিধি অংশগ্রহণ করেন। রোকেয়ার ইউটোপিয়া এবং বিজ্ঞানমনস্ক রচনা ‘সুলতানার স্বপ্ন’ আনুষ্ঠানিক এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার বিষয়ে কর্মপরিকল্পনা গৃহীত হয়। এ বিষয়ে সুপারিশ ও প্রস্তাবনা উপস্থাপিত হয়েছে: কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সদন প্রদানের ব্যবস্থা থাকবে। প্রতি স্কুলে ১লা জানুয়ারি বই উৎসবের সাথে ‘সুলতানার স্বপ্ন’ উৎসব যুক্ত করা যায় কি-না ভাবা হবে। পাঠ-প্রতিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেকের রেজিট্রেশন ফর্ম পূরণ করে একটি ডাটাবেজ তৈরি করা হবে এবং কর্মসূচি বাস্তবায়ন করা হবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারের অংশীদারিত্বের ভিত্তিতে। প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা এবং তাদের চিঠি প্রদান করা হবে।