Liberation War Museum 20 Sep 2024
The second phase of the Sultana’s Dream reading campaign was launched with a meeting on the Student-Centered Creative Reading Plan. Nationwide planning for student-focused programs. ‘সুলতানার স্বপ্ন’ পাঠ প্রসারে দ্বিতীয় পর্যায়ে ‘সুলতানার স্বপ্ন : শিক্ষার্থীসম্পৃক্ত সৃজনশীল-পাঠ কর্মপরিকল্পন’ সভা অনুষ্ঠিত হয় ২০ সেপ্টেম্বর ২০২৫ মুক্তিযুদ্ধ জাদুঘরে । সভায় ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি পাঠাগারের প্রতিনিধি অংশগ্রহণ করেন। রোকেয়ার ইউটোপিয়া এবং বিজ্ঞানমনস্ক রচনা ‘সুলতানার স্বপ্ন’ কীভাবে আনুষ্ঠানিক এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এ বিষয়ে সুপারিশ ও প্রস্তাবনা উপস্থাপিত হয়েছে। আলোচনায় ‘সুলতানার স্বপ্ন : শিক্ষার্থীসম্পৃক্ত সৃজনশীল-পাঠ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে নিম্নরূপ কিছু সিদ্ধান্ত উঠে এসেছে : ১. পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠান পরস্পর নিকটবর্তী কমপক্ষে একটি শিক্ষাপ্রতিষ্ঠান/পাঠাগার খুঁজে বের করে পরস্পর একই উদ্দেশ্যে সেতুবন্ধ রচনা করবে এবং ‘সুলতানার স্বপ্ন’ : সৃজনশীল পাঠ কর্মপরিকল্পনা’ বাস্তবায়ন করবে ২. শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উদ্যোগের আওতায় রোকেয়া এবং ‘সুলতানার স্বপ্ন’ পাঠ-প্রসারে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নকল্পে পাঠাগার প্রতিনিধি এবং নেটওয়ার্ক শিক্ষকের নাম এবং মোবাইল নাম্বারসহ তথ্য সংগ্রহ করবে ৩. পাঠ-প্রসারকল্পে নেটওয়ার্ক শিক্ষক এবং পাঠাগার প্রতিনিধিবৃন্দ জাদুঘরের সাথে আন্তঃযোগাযোগ রক্ষা করবে