Joint Planning Meeting with Community Libraries

Liberation War Museum 23 Nov 2024

Description:

Planning meeting for nationwide reading campaign.

রোকেয়া সাখাওয়াৎ হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ মেমোরি অব দা ওয়ার্ল্ড-এর স্বীকৃতি উদযাপনের জন্য বেসরকারি গ্রন্থগার সংহতিভুক্ত বিভিন্ন গ্রন্থগারের সাথে পাঠ-উদযাপন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলী ও মফিদুল হক এবং বেসরকারি গ্রন্থগার সংহতির আহবায়ক মো. শাহনেওয়াজ ও সদস্য-সচিব মো. জহির উদ্দিন। ট্রাস্টি ড. মফিদুল হক ‘সুলতানার স্বপ্ন : গ্রন্থপাঠ’ উদযাপনের আশা ব্যক্ত করে পাঠ পরিকল্পনা প্রস্তাবনা সভায় তুলে ধরেন। বিস্তারিত আলোচনার পর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।