Liberation War Museum 08 Dec 2024
Launch of the national reading campaign program.
মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সুলতানার স্বপ্ন : গ্রন্থপাঠ উদযাপন’-এর সূচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউনেস্কোর ঢাকাস্থ অফিস প্রধান এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ। উদ্যোগে অংশ নেয় ঢাকার বেসরকারি পাঠাগারসমূহের সংগঠন সংহতি। গ্রন্থপাঠ উদযোগে যুক্ত হয় ঢাকা ও ঢাকার বাইরের ২৮টি পাঠাগার। এরপর পাঠাগারগুলো সুলতানার স্বপ্ন গ্রন্থটি শিক্ষার্থী ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে পড়তে দেয়। পাঠকরা ১৫ জানুয়ারির মধ্যে পাঠ শেষে তাদের পাঠ-প্রতিক্রিয়া লিখিতভাবে জমা দেয় স্ব স্ব পাঠাগারে। গ্রন্থাগারগুলো সংগৃহীত লেখার তিনটি বিভাগ থেকে প্রাথমিকভাবে নির্বাচিতগুলো পাঠায় জাদুঘরে। জাদুঘরের রিভিউ কমিটি তা থেকে সের ২৫ নির্বাচন করে।