No Image Available

মাস্টারক্লাস | অ্যানিমেটিং মেমোরি: এ ক্রিয়েটিভ জার্নি উইদ ইসাবেল হারগুয়েরা

Description:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্প্যানিশ অ্যানিমেশন নির্মাতা ইসাবেল হারগুয়েরা এই বিশেষ মাস্টারক্লাসটির মাধ্যমে সৃজনশীল জগৎ সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেন।


সেশনটিতে স্মৃতি, অনুভূতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতার প্রকাশমাধ্যম হিসেবে অ্যানিমেশনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কর্মজীবন এবং প্রশংসিত চলচ্চিত্র সুলতানার স্বপ্ন-এর অভিজ্ঞতার আলোকে হার্গুয়েরা তাঁর সৃজনশীল প্রক্রিয়া তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, কীভাবে অ্যানিমেশন ইতিহাস, কল্পনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে একত্রিত করে নতুন ধরনের শিল্পভাষা নির্মাণ করতে পারে।


নারীবাদী ও কাব্যিক গল্প বলার বৈশিষ্ট্যে সমৃদ্ধ তাঁর কাজ প্রচলিত বর্ণনাশৈলীকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। মাস্টারক্লাসে স্মৃতিকে দৃশ্যভাষায় রূপান্তর, মিশ্র কৌশলের ব্যবহার এবং অ্যানিমেশনকে পরিচয়, সংস্কৃতি ও জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে গভীরভাবে প্রকাশমুখী শিল্পরূপ হিসেবে অনুধাবনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি অংশগ্রহণকারীরা অ্যানিমেশনের নান্দনিক ও দার্শনিক দিক সম্পর্কেও সম্যক ধারণা লাভ করেন।