লিবারেশন ডক কমিউনিটির ষষ্ঠ সেশনটি ‘ইসাবেল হারগুয়েরার সঙ্গে সংলাপ’ শীর্ষক আয়োজনে অনুষ্ঠিত হয়। এই বিশেষ অধিবেশনে অংশ নেন স্পেনের শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ইসাবেল হার্গুয়েরা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দলের সদস্য জিয়ানমার্কো সেরা, দিয়েগো হার্গুয়েরা এবং রাকেল গালভেজ। অনুষ্ঠানে প্রথমে ‘সুলতানার স্বপ্ন’ চলচ্চিত্র কর্মশালায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে ইসাবেল হার্গুয়েরা চলচ্চিত্রগুলোর সৃজনশীল সম্ভাবনা, নান্দনিক বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা নিয়ে তাঁর মূল্যবান পর্যবেক্ষণ ও অভিমত উপস্থাপন করেন। পরবর্তীতে লিবারেশন ডক কমিউনিটির অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া অংশগ্রহণকারীরা একটি প্রদর্শনী পরিদর্শনের সুযোগ পান।