Date: 28 Jul 2025 University of Liberal Arts Bangladesh (ULAB)
Visual exhibition alongside academic discussions.
রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীবাদকে উজ্জীবিত করে লেখা বিজ্ঞান-কল্পকাহিনী 'সুলতানা'স ড্রিম' নিয়ে ইউল্যাব সোমবার দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করে।
'সুলতানার স্বপ্ন : দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মাধ্যমে একটি যাত্রা' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাবিভাগ এবং ইউল্যাব ১৯৭১ ইতিহাস ক্লাবের আয়োজনে, মোহাম্মদপুরের ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে সুলতানার স্বপ্নের উপর ভিত্তি করে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি মফিদুল হক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক শাহনাজ হুসনে জাহান।