Date: 30 Jan 2025 Liberation War Museum
Participatory exhibitions during the first phase of the Sultana’s Dream Reading Campaign
সুলতানার স্বপ্ন গ্রন্থ পাঠ-প্রতিক্রিয়ার তিনদিন ব্যাপী সমাপনী অনুষ্ঠান ‘সুলতানার স্বপ্ন : গ্রন্থপাঠ উদযাপন’ উৎসব অনুষ্ঠিত হয়। পাঠ-প্রতিক্রিয়া এবং বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারগুলোর সক্রিয় অংশগ্রহণে আয়োজিত হয় তিন দিনের পাঠ উৎসব। প্রথম দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে পাঠাগারগুলোর নিজস্ব কার্যক্রমের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ইত্যাদি। সকাল দশটায় প্রদর্শনী উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিকাল ৪টায় জাদুঘরের মিলনায়তনে পাঠপ্রতিক্রিয়া লেখা সেরাদের পুরস্কার এবং সনদ প্রদান করেন ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জাদুঘরের ট্রাস্টিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ।
১লা ফেব্রুয়ারি ২০২৫ প্রদর্শনীর সাথে পাঠাগারগুলোর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসবের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।