Department of Sociology, East West University 10 Aug 2025
Academic discussion and student awards. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন : ইউনেস্কো স্বীকৃতি ও বর্তমান তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক, বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস্ রহমান। অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করা হয় যে, ১২০ বছর আগে রোকেয়ার লেখা ব্যঙ্গ-রসাত্মক, বিজ্ঞানমনস্ক মানবিক কল্পকাহিনী ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থ বাংলাদেশের এবং বিশ্বের সমাজ ব্যবস্থায় এখনও প্রাসঙ্গিক। অনুষ্ঠানে সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।