Liberation War Museum
Review of festival outcomes and future archival plans. মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সুলতানার স্বপ্ন : গ্রন্থপাঠ উদযাপন’ উৎসবের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের, বেসরকারি গ্রন্থাগার সংহতির আহবায়ক মো. শাহনেওয়াজ, উৎসবে অংশগ্রহণকারি ১৭টি বেসরকারি লাইব্রেরির প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয় : ১. বই পড়ায় উদ্বুদ্ধ করার কর্মসূচি এগিয়ে নেয়া হবে। ছোট শিশুদের বই পড়ে শুনানোর এবং স্কুলে গ্রন্থপাঠ কার্যক্রম উৎসাহিত করা হবে। ২. ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থপাঠের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ৩. প্রতি বছর গ্রন্থপাঠ উদযাপন করা যেতে পারে।